ক্যানিং এ বিজেপির বাইক মিছিল
দি নিউজ লায়ন ; ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে,ততই রাজনৈতিক পারদ চড়ছে শাসক ও বিরোধী দল গুলির মধ্যে।সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের অস্তিত্ব জাহির করতে কোমর বেঁধে নেমে পড়েছে।একে অপর কে আক্রমণ করে রাজনৈতিক তরজা শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে বিজেপি জেলা যুব মোর্চার ডাকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল বের হয় শাসক দলের মধ্যে স্বজন পোষণ,বিজেপি কর্মী খুন,কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লুঠ,পঞ্চায়েত গুলিতে দুনীর্তির আখড়া,১০০ দিনের কাজে দুনীর্তি, সিন্টিকেট, তোলাবাজী,কাটমানী নারী নির্যাতনের প্রতিবাদে আর নয় অন্যায় বিজেপির কর্মসূচি।
শুক্রবার দুপুরে বিজেপির বাইক মিছিল নিয়ে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নিকারীঘাটা পঞ্চায়েতেয়ের সাতমুখী বাজার এলাকায়।রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে ক্যানিং সাতমুখি বাজার থেকে বিজেপির একটি বাইক মিছিল বের হয়। শুক্রবার সকালে। এদিন প্রায় ২০০ টি মোটর বাইক নিয়ে প্রায় পাঁচশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত হয়।
পাশাপাশি উপস্থিত হয় বিজেপি দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত,জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার নায়েক,জেলা যুবমোর্চা সভাপতি রাজু মন্ডল,বিজেপির রাজ্য মাদার কমিটির সম্পাদিকা সর্বরী দত্ত, বিজেপির জেলা মহিলা মোর্চার সম্পাদিকা মামনী দাস,বিজেপির কনভেনার স্বপন বৈদ্য,বিজেপি নেতা অসিত মন্ডল,রমেন মন্ডল,দিলীপ বৈদ্য, সহ অন্যান্যরা।এদিকে বিজেপির এই বাইক মিছিলের পুলিশ প্রশাসনের অনুমোদন না থাকায় ঘটনাস্থলে সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়।পুলিশ বাইক মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা বেধে যায়।
এমনকি পুলিশ বাহিনী বিজেপির মোটর বাইক মিছিল আটকাতে গেল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়।এরপর বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ প্রশাসনকে তুড়ি মেরে বাইক মিছিল নিয়ে বের হয়ে যায়।মিছিল সাতমুখি থেকে ক্যানিং বাজার হয়ে হেলিকপ্টার মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা পরিক্রমণ করে বলে অভিযোগ।
এদিকে বাইক মিছিল নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয় পুলিশ প্রশাসন কাছে বাইক মিছিলের জন্য আবেদন করা হয়ে ছিল।কিন্তু শাসক দলের মন খুশি রাখতে এবং বিজেপি কে রুখতে অনুমোদন দিতে চায়নি প্রশাসন।তবে শান্তি প্রিয় ভাবে এবং স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই এদিন বাইক মিছিল হয়েছে।পুলিশ জানান বাইক মিছিলের কোন অনুমোদন ছিল না।তবে বিষয়টি পূর্ণ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment